সরেজমিন মিরণ জল্লা গিয়ে দেখা মিললো রাণু রানীর। তিনি যে ঘরটিতে থাকতেন সেটি দৈর্ঘ্যে প্রায় আট ফুট আর প্রস্থে চার ফুট। ঘরের আশপাশ যেন একটি ধ্বংসস্তূপ। তার মাঝে দাঁড়িয়েই বিবিসি বাংলার সাথে কথা বলছিলেন তিনি।